তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী তালিকা তো বটেই নবদ্বীপ মাজদিয়ায় পঞ্চায়েত সদস্যের নাম বাদ ভোটার তালিকা থেকেও

মলয় দে নদীয়া :-
খোদ পঞ্চায়েত সদস্যই এবার ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে।
গোষ্টী কোন্দলের ফলেই কি ভোটার লিস্ট থেকে নাম বাতিল শাসকেরই পঙ্চায়েত সদস্যের ? নদিয়ার নবদ্বীপের চর মাঝদিয়া চর ব্রক্ষ্মনগর পঙ্চায়েতের ঘটনা । ঐ পঙ্চায়েতের তৃণমুলের পঙ্চায়েত সদস্য শিবশঙ্কর দেবনাথ জানান সদস্য হবার পর ঐ এলাকায় বহু কাজ করেছি আর তাই হয়তো সহ্য করতে না পেরে আমাকে দল থেকে প্রথমে বহিষ্কার করে এরপর দেখি ভোটার তালিকার থেকেও নাম কেটে দিয়েছে আমার । পরবর্তিতে সংশিলিষ্ট দপ্তরে যোগাযোগ করে ফের নাম তোলার আবেদন করি কিন্তু নতুন ভোটার তালিকা প্রকাশ হলেও সেখানেও দেখি নাম নেই আমার । বিডিও অফিসে যোগাযোগ করলে সেখান থেকে জানতে পারি এই বছরের পঙ্চায়েত ভোট আর দেওয়া হবে না ।