তিন মাসের মধ্যে শুরু হবে চাকদা বুড়িগঙ্গা সংস্কার কাজ – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কতটা লাভবান হবে চাকদহবাসি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
তিন মাসের মধ্যে শুরু হবে চাকদা বুড়িগঙ্গা সংস্কার কাজ – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কতটা লাভবান হবে চাকদহবাসি।
চাকদহবাসীর এই মুহূর্তে অন্যতম প্রধান সমস্যা চাকদহ বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গা সংস্কার না হওয়ার ফলেই বর্ষাকালে চাকদহ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে যায় এবং এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে চাষিরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে দৃশ্য নতুন বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল।গতকাল নদীয়ার রানাঘাটে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো হয়েছে আগামী তিন মাসের মধ্যে বুড়িগঙ্গার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন চাকদহবাসীকে। কিন্তু এই বিষয়ে কি বলছেন চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি বিবর্তন ব্যানার্জি। আদৌ কতটা লাভবান হবে চাকদহের মানুষ এবং আশেপাশের এলাকার চাষিরা। তিনি জানান যে বুড়িগঙ্গা চাকদহের এক লক্ষ মানুষের, বহুদিন যাবত এই আন্দোলন কৃষক এবং মৎস্যজীবীদের। তাই বুড়িগঙ্গা যদি সংস্কার হয় তবে চাকদহের জলচিত্র পাল্টে যাবে। মৎস্যজীবীরা কাজ ফিরে পাবে পর্যটন শিল্প উন্নত হবে, দুপাশে রাস্তা তৈরি হলে অত্যন্ত কম সময়ের মধ্যে পায়রাডাঙ্গা পৌঁছে যাওয়া যাবে গঙ্গা পাড়ের রাস্তা দিয়ে। এটি অত্যন্ত খুশির খবর যে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বুড়িগঙ্গা সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এর আগেও তিনি বহুবার এই বুড়িগঙ্গা প্রজেক্ট এর বিষয়ে ভেবেছেন কিন্তু তা সফল হয়ে ওঠেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই বার্তায় খুশি চাকদহবাসী তথা এলাকার মৎস্যজীবীরা এবং কৃষকরা।