তিন পুরুষ ধরে গঙ্গা জল বিক্রি করেই করছেন জীবিকা নির্বাহ

মৌমিতা দেবনাথ,
গঙ্গা কে মা রূপে পুজো করেন ভারতীয়রা। শ্রাদ্ধ বিয়ে পুজো সব অনুষ্ঠানেই গঙ্গাজল অত্যন্ত প্রয়োজনীয়। গঙ্গাজলকে শুদ্ধতার প্রতীক হিসাবে মনে করেন হিন্দুরা।আর সেই গঙ্গাজল বিক্রি করে অন্ন সংস্থান করছেন, নদীয়ার রানাঘাটের অশোক হালদার। তিন প্রজন্ম গঙ্গাজল বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে। চূর্ণী নদী থেকে গঙ্গা জল সংগ্রহ করে সেই জল লিটার পিছু বিক্রি করেন তিনি। তিনি জানালেন তার বাবা এবং ঠাকুর দাদারও এই ব্যবসা ছিল এবং ছোট থেকেই বাবাকে এই কাজে তিনি সাহায্য করতেন। আর এই গঙ্গাজল বিক্রি করেই ছেলেকে পড়াচ্ছেন এবং সংসার চালাচ্ছেন তিনি। দশ লিটার গঙ্গা জলের দাম ৩০ টাকা। রানাঘাটে মানুষ তাই গঙ্গাজল পেতে ভরসা করেন তার উপরেই। শহর থেকে ১৫ কিলোমিটার দূরে চূর্ণী নদী থেকে বিশুদ্ধ গঙ্গা জল এনে তিনি তুলে দেন মানুষের হাতে।