তিনটি রাজ্যে বিজেপির অভূতপূর্ব জয়ের উচ্ছ্বাসে তাতলা ২ নং পঞ্চায়েত কনভেনরের পক্ষ থেকে পালিত হল বিজয় উৎসব
মেঘালয় নাগাল্যান্ড এবং ত্রিপুরায় বিজেপির অভূতপূর্ব জয়ের উচ্ছ্বাসে আজ সোমবার ৬ ই মার্চ তাতলা ২ নং পঞ্চায়েত কনভেনরের পক্ষ থেকে এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি চাকদা শহর এবং গ্রামীন মন্ডলীর কর্মী সমর্থকেরা। বিকেল পাঁচটায় চাকদা ২ নং পঞ্চায়েত অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে চাকদহ রথ তলায় গিয়ে শেষ হয়। প্রসঙ্গত ত্রিপুরা নাগাল্যান্ড এবং মেঘালয় তৃণমূলকে হারিয়ে বিজেপির এই জয়ে গোটা রাজ্য সহ চাকদহে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। এ বিষয়ে চাকদা শহর মন্ডল 1 এর যুব মোর্চার প্রেসিডেন্ট বলেন, ভারতীয় জনতা পার্টির যে জয় তা বাংলার আকাশে বাতাসে বইছে। গতকালও এই বিজয় উৎসব পালিত হয়েছে ।

