ড্রাইভার ছাড়া রাস্তায় চলছে ১৪৪ চাকার আজব গাড়ি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ড্রাইভার ছাড়া রাস্তায় চলছে ১৪৪ চাকার আজব গাড়ি।
রাস্তাঘাটে চলার সময় ঠিক কত চাকার গাড়ি আপনি দেখে থাকবেন, ছয় চাকার খুব বেশি হলে ১২ চাকার লরিও হয়তো দেখে থাকবেন। কিন্তু কখনো কি শুনেছেন ১৪৪ চাকার গাড়ি, তাও আবার ড্রাইভার ছাড়াই রাস্তায় চলছে। শুনতে অবাক ব্যাপার হলেও এমনই এক গাড়ি কিন্তু রাস্তায় দেখতে পাওয়া গেল। কিন্তু কোথায় জানতে ইচ্ছা করছে তো? সম্প্রতি বগুড়ায় এমনই এক ১৪৪ চাকার গাড়ি রাস্তায় চলতে দেখতে পাওয়া গেল। ড্রাইভার ছাড়াই নাকি এই গাড়ি শুধুমাত্র রিমোট কন্ট্রোলের সাহায্যে রাস্তায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়িটির ১৪৪ চাকা। রিমোটের দাঁড়ায় তার গতি নিয়ন্ত্রণ হচ্ছে এবং দিক নির্ণয় হচ্ছে। রাস্তায় এমন আজব গাড়ি দেখে তো হতবাক সকলে। কারণ এর আগে কখনো কেউ এমন অদ্ভুত গাড়ি দেখতে পায়নি। আজব এই গাড়িটিকে দেখে হতবাক বগুড়াবাসী। যদিও গাড়িটির ব্যাপারে বিস্তারিত এখনো কিছুই জানতে পারা যায়নি কিন্তু এমন ১৪৪ টাকার গাড়ি যে নজর কেড়েছে সকলের।