ডি এর দাবিতে রাজপথে রাজ্য সরকারি কর্মচারীরা
ডি এর দাবিতে ফের আজ মহানগরীর রাজপথের নামল রাজ্য সরকারি কর্মচারীরা। অপরদিকে শিয়ালদহ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরিপ্রার্থীরা বিধানসভা অভিযানে বেরোয়। এ মাসের শুরুতেই তারা একবার বিধানসভা ও অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু বিধানসভা বন্ধ থাকায় আজকের বিধানসভা ও অভিযানের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এই অভিযান কর্মসূচি নিয়েছে ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই অভিযান শুরু হয়েছে। রানী রাসমণি এভিনিউ পর্যন্ত এই মিছিল যাবে। তাদের একটাই দাবি যে সরকারি কর্মচারীদের ডি এ বৃদ্ধি করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিলে উত্তাল হয়ে উঠল মহানগরীর রাজপথ।

