ডাক্তারি পাস করার পর মাত্র দু বছরের মধ্যেই তিন শতাধিক প্রান্তিক মানুষের বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট করিয়েছেন শান্তিপুরের তরুণ ডাক্তার
মলয় দে নদীয়া :-ঠাকুমা স্বর্গীয় লতিকা রাণী দে’র স্মৃতিতে আজ শান্তিপুর ঠাকুরপাড়ার নিজের বাড়িতেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেন তরূণ ডাক্তার ড:তন্ময় দে।
সেখানে সর্বমোট ৯২ জন উপস্থিত হয়েছিলেন। ২৫ জনকে প্রেসক্রিপশন সাপেক্ষে বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট এবং বাকী উপস্থিত সবাইকে বিনামূল্যে সুগার স্ক্রীনিং টেস্ট করা হয়। শুধু আজ নয়, প্রতিমাসে একদিন করে তিনি বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। কারন হিসেবে তিনি বলেন, অনেকেই অর্থাভাবে মোটা টাকার ওষুধ কিনতে পারেন না, বীনামূল্যে পরিষেবা চালু থাকলেও ভিড়ের কারণে, সমস্যার পুরো কথা ব্যক্ত করা সম্ভবপর হয়ে ওঠেনা। সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে সদ্য ডাক্তারিপাস করা তরুণের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও মাঝেমধ্যেই তার ডাক পড়ে প্রান্তিক এলাকায় বিনামূল্যে চিকিৎসার কারণে।

