মৌমিতা দেবনাথ,
ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৭জন দুষ্কৃতি
গোপন সূত্রে খবর পেয়ে বেশ বড়সর ডাকাতির ছক বানচাল করল বারুইপুর থানার পুলিশ। ছুরি এবং অস্ত্রসহ গ্রেফতার ৭ জন দুষ্কৃতী। গোপন সূত্রে পুলিশ সোমবার রাতে খবর পায়, যে এলাকায় ডাকাতি করবার উদ্দেশ্যে ছক কষছেন কয়েকজন দুষ্কৃতি। খবর পাওয়া মাত্রই তারা তদন্ত অভিযানে নামে। সূত্র অনুযায়ী বলরামপুর থেকে তারা সাত জন দুষ্কৃতিকে গ্রেফতার করে। বারুইপুর থানার পুলিশ সাতজনকে এক্কেবারে হাতেনাতে গ্রেফতার করে কাছ থেকে ছুরির লোহার রডসহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের আটক করে। ওই সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কবে থেকে তারা ডাকাতির ছক কষছিল এবং এই চক্রে তাদের সাথে আর কে কে জড়িত আছে।

