ট্রাফিক বিহীন পোস্ট অফিস মোড়েঅ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় অল্পের জন্য বরাতজোরে প্রাণে বাঁচলেন চিকিৎসক

ট্রাফিক বিহীন ব্যাস্ত বড় পোস্ট অফিস মোড়ে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় অল্পের জন্য বরাতজোরে প্রাণে বাঁচলেন চিকিৎসক । ঘটনার পরেই
থানায় সামনে যাত্রীদের নামিয়ে উধাও বাস।
সাত সকালেই এমার্জেন্সি কল পেয়ে অ্যাম্বুলেন্স করে কর্মস্থলে আসছিলেন চিকিৎসক দেবজ্যোতি ঘোষ,
জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে ট্রাফিক বিহীন মোড়ে আসতেই জলপাইগুড়ি থেকে কোচবিহার গামী একটি বেসরকারী বাসের সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্স টির ।
উল্লেখ্য, এই মোড়েই রয়েছে ফনিন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়, সকাল থেকেই শিশু এবং অভিভাবকদের ভিড় থাকে রাস্তা জুড়ে l সকালের দিকে ট্রাফিক না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ lআহত অ্যাম্বুলেন্স চালক সৌমিত্র রাহুত জানান, ডাক্তার বাবুকে নিয়ে আসছিলাম l প্রচন্ড স্পিডে আসছিলো বাসটি, অনেক টা বাঁচানোর চেষ্টা করার পরেও পরেও অ্যাম্বুলেন্স এর পেছনে ধাক্কা মেরেছে। কোনোমতে প্রাণে বেঁচেছি l