টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটর বাইকে ধাক্কা

টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটর বাইকে ধাক্কা।আহত মোটরবাইকে থাকা দুই আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টা নাগাদ ইংরেজবাজার থানার মহানন্দা পল্লী শিববাড়ি কলোনি এলাকায়।মোটর বাইকে থাকা দুই আরোহীর নাম টিটু সিং(৩০) ও অক্ষয় মন্ডল( ২৬)। তাদের বাড়ি ইংরেজবাজার থানার ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়। জানা যায় এদিন তারা একটি মোটরবাইকে চেপে কোতুয়ালি থেকে বাড়ি ফিরছিলেন। মহানন্দা পল্লী শিববাড়ি কলোনি এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মোটর বাইকটি কে।আহত হয় বাইকে থাকা দুজন আরোহী।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।