টোটো এবং অটোর ওপর জারি হচ্ছে নির্দেশিকা ,জানুন বিস্তারিত

টোটো এবং অটোর ওপর জারি হচ্ছে নির্দেশিকা ,জানুন বিস্তারিত
রাস্তায় বেরোলেই টোটো এবং অটোর দৌরাত্ম্যে নাজেহাল নিত্যদিন বেড়ে যাওয়া টোটো এবং অটোর কারণে রাস্তাগুলিতে সৃষ্টি হয় ব্যাপক যানজটের এবার পরিবহন দপ্তরের তরফে রাজ্যে টোটো এবং অটোর উপর জারি হচ্ছে নির্দেশিকা। মূলত পথ দুর্ঘটনায় রাশ টানতে জাতীয়, রাজ‌্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো, টোটো চলাচল নিষিদ্ধ করল রাজ‌্য সরকার। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। প্রত্যেক জেলাশাসক ও পুরসভাগুলিতে চিঠি পাঠিয়ে নয়া নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। যদিও এর আগেও জাতীয় এবং রাজ্য সড়কে অটো এবং টোটোর ওপর নিষেধাজ্ঞা জারি করা ছিল কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেই চলত অটো এবং টোটো যা প্রশাসনের নজরেও এসেছে বেশ কয়েকবার।স্থানীয় পুরসভা, পঞ্চায়েতগুলিকে বৈঠক করে টোটো-অটোর রুট ঠিক করার নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্দিষ্ট রুটের বাইরে যাতে অটো-টোটো চলাচল না করে, তা পুলিশ কে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় নিত্যদিন যেভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে তাই তাতে হ্রাস টানতেই মূলত পরিবহন দপ্তরের এই সিদ্ধান্ত।