মৌমিতা দেবনাথ
টোটোতে তৈরি হচ্ছে খাঁটি ঘানির সর্ষের তেল, কিন্তু কিভাবে ?
সরষে থেকে ঘানিতে তৈরি করা তেল এখন অতীত বর্তমান প্রজন্ম হয়তো এসব কখনো চোখেও দেখেনি। কিন্তু এ রাজ্যের গ্রামবাংলায় এখনো এমন বহু জায়গা আছে যেখানে ঘানিতে তেল তৈরি হয়। আর যে তেল একেবারে খাঁটি। তবে সেখানেও এসেছে নিত্যনতুনের ছোঁয়া। আগে ঘানি টানানো হত গরু অথবা ঘোড়াকে দিয়ে কিন্তু এই গ্রামে দেখতে পাওয়া গেল এক অভিনব দৃশ্য যেখানে ঘানি টানছে একটি টোটো। বেশ অবাক করা বিষয় তাই না। এমন দৃশ্য দেখতে পাওয়া গেল কোচবিহারের একটি গ্রামে। ঘানি ব্যবসায়ী আজিজুর রহমান এ বিষয়ে জানালেন দীর্ঘ বহু বছর ধরে তিনি নাকি এই ব্যবসা করছেন। যেহেতু ঘানি থেকে তেল বের করা বেশ কষ্টসাধ্য কাজ সেই কারণেই তিনি অভিনব এই টোটোটিকে ঘানি টানার কাজে ব্যবহার করেছেন। তাতে সময়ও সাশ্রয় হচ্ছে এবং কষ্টও কমছে শুধু একবার চার্জ দিয়ে দিলেই টোটো তার আপন গতিতে চলতে থাকবে। তার এই অভিনব আবিষ্কার দেখতে এখন ভিড় জমাচ্ছে বহু মানুষ। অনেকের মতে ঘানিতে তৈরি হওয়াতে তেল যেমন খাঁটি হয় সেরকম তার মূল্যও বেশ কিছুটা কম। তাই টাকাও সাশ্রয় হয়।

