টমেটোর গাড়ির আড়ালে পাচার হচ্ছে মাদকদ্রব্য, ট্রাক খুলতেই চক্ষু চরকগাছ পুলিশের

মৌমিতা দেবনাথ,
টমেটোর গাড়ির আড়ালে পাচার হচ্ছে মাদকদ্রব্য, ট্রাক খুলতেই চক্ষু চরকগাছ পুলিশের
ট্রাকের ভিতরে সাজানো টমেটো কিন্তু সেই টমেটোর আড়ালে পাচার হচ্ছে মাদকদ্রব্য। বাইরে থেকে দেখে কোন ভাবে বোঝার উপায় নেই যে ভেতরে টমেটোর আড়ালে রয়েছে মাদকদ্রব্য।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় ৩১ নং জাতীয় সড়কে। গোপন সূত্রে আলিপুরদুয়ার পুলিশের কাছে খবর আসে যে জাতীয় সড়ক থেকে ট্রাকে করে পাচার করা হচ্ছে মাদকদ্রব্য আর খবর পাওয়া মাত্রই তদন্ত অভিযানে নামে শুল্ক দপ্তরের আধিকারিকরা। এরপরে ওই গাড়িটিকে আটক করে আবগারি দপ্তর আর এরপর যা উদ্ধার হল তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেলো পুলিশেরও। টমেটোর আড়ালে ১৩৫ কেজি গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। অভিযুক্ত দুই পাচারকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।