।মৌমিতা দেবনাথ
জোড়া ফুলে ভোট দিলেই মিলছে ফ্রীতে ফুচকা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট দিলেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে দেদার ফুচকা। আজ রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। রাজ্যজুড়ে যখন বিভিন্ন জায়গায় অশান্তি সন্ত্রাসের চিত্র উঠে এসেছে সেখানে দক্ষিণ বারাসাতের ১৬ নম্বর বুথে দেখতে পাওয়া গেল এক অন্যরকম চিত্র। ভোট পাওয়ার জন্য ফুচকা খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি ও সিপিআইএমের।
তৃণমূল জিততে পারবেনা ওরা জানে তাই ভোটকেন্দ্রে সন্ত্রাস করে ফুচকার লোক দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। উল্লেখ্য আজ রাজ্যের একাধিক জায়গায় বোমাবাজি সন্ত্রাসের চিত্র উঠে এসেছে । কিন্তু উল্লেখ্য ভোট কেন্দ্রের বাইরে দেদার মজা করে ফুচকা খাচ্ছে মানুষ।

