নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,০৬ জুলাই:
দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে হাতে নমুনা ব্যালট পেপার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন ১১ নং জেলা পরিষদের জোট প্রার্থী চুমকি দাস ও ১৫ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী নাজনিন আহমেদ।বুধবার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর,আলিপুর ও ভবানীপুর গ্রামে পায়ে হেঁটে ভোট প্রচার ও সৌজন্য সাক্ষাৎ করলেন তাঁরা।শুনলেন এলাকার মানুষের অভিযোগও।স্বচ্ছ ভাবমূর্তির জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থী পেয়ে এলাকার মানুষের মধ্যে এদিন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়।বাম কংগ্রেস জোট প্রার্থীদের কে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন।এদিন ভোট প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম ও স্থানীয় নেতৃত্বরা।

