জেসিপি চালিয়ে দিনরাত চলছে পাথর খনন, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার

মৌমিতা দেবনাথ,
জেসিপি চালিয়ে দিনরাত চলছে পাথর খনন, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার
বালি, মাটির পর এবার অবৈধভাবে তোলা হচ্ছে পাথর।বন কর্মীদের মদতেই নাকি জেসিপি চালিয়ে দিন রাত চলছে পাথর খননের কাজ। কালাইন রেঞ্জের এলাকা থেকে চলছে এই খনন কাজ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় দু হাজার পরিবার। কারণ কালাইন পাথর খোয়ানির ওপরে থাকা ইকো সেন্সেটিভ জোন থেকে চলছে খনন কাজ। যার জোরে তীব্র পানীয় জলের সংকট দেখা দিল সিন্ধুরা বাগানসহ গোটা এলাকায়। যার ফলে ব্যাপক ক্ষোভে ফুসছে এলাকাবাসি কারণ ওই নদীর জল থেকেই সেখানকার মানুষ দৈনন্দিন কাজকর্ম করে। রাতদিন পাথর তোলার পরে নদীর জল ঘোলা হয়ে যাচ্ছে। ফলে তা হয়ে উঠছে পানের অযোগ্য। এমনকি এর ফলে বয়স্ক ব্যক্তিদেরও শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে যদি পাথর কাটা বন্ধ না করা হয় তবে তার আরো বৃহৎ আন্দোলনের পথে পা বাড়াবে।