জেলার অন্যান্য স্থানের মতো নদিয়ার কৃষ্ণনগরেও বাম ছাত্র যুবদের ডেপুটেশন

জেলার অন্যান্য স্থানের মতো নদিয়ার কৃষ্ণনগরেও বাম ছাত্র যুবদের ডেপুটেশন

মলয় দে নদীয়া :-‘ভ্যাক্সিন জালিয়াতি’র বিরুদ্ধে
২৮ জুন ২০২১ ছাত্র-যুব-মহিলাদের শান্তিপূর্ণ বিক্ষোভ- সমাবেশ কর্মসূচী পালনের সময়ে তৃণমূল সরকারের পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে ও ২২ জন মহিলা সহ ৪৩জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়।

‘ভ্যাক্সিন জালিয়াতি’র বিচার বিভাগীয় তদন্ত এবং পুলিশি আক্রমণের প্রতিবাদ এ ২৯ জুন ২০২১ বিকাল ৫টায় কৃষ্ণনগর কোতোয়ালি সহ জেলার সব থানায় ছাত্র-যুব-মহিলা সংগঠনের বিক্ষোভ কর্মসূচী পালিত হলো।
জেলার সব থানায় এই কর্মসূচীতে ট্রেড ইউনিয়নের বিভিন্ন আন্চলিক কমিটি ও ইউনিয়নগুলি সংহতিমূলক ভাবে এই বিক্ষোভ কর্মসূচীতে যুক্ত হল।