জানেন কি সপ্তাহে দুদিন ফুচকা খেলে কমবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা

মৌমিতা দেবনাথ
ফুচকা যে নামটার সাথে জড়িয়ে আছে কত না বাঙালির অনুভূতি, প্রেম।তার জায়গা বিশেষে কত না নাম। কোথাও তার নাম গোলগাপ্পা আবার কোথাও বা পানিপুরি। ফুচকার নাম শুনলেই যেন জিভে জল আসা অনিবার্য। কিন্তু ফাস্টফুডের তালিকায় থাকার কারণে মাঝেমধ্যেই ফুচকা খাওয়া থেকে বিরত থাকতে হয়। কিন্তু জানেন কি এই ফুচকাই আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুচকা যে অনেক সময়ই মন খারাপের ওষুধ হয় সেটা অনেকেরই জানা কিন্তু সেই ফুচকা নাকি শরীরেরও ওষুধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ফুচকায় মেতে থাকে আট থেকে আশি সেই ফুচকা খেলেই নাকি শরীর থেকে একেবারে নিমেষে গায়েব হয়ে যাবে বিভিন্ন রোগ। তারা আরো জানাচ্ছেন শরীর সুস্থ রাখতে নাকি সপ্তাহে দুদিন ফুচকা খেতেই পারেন। কোন কোন রোগ নির্মূল করে ফুচকা আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ফুচকার টক জলের কথা যে জল খেলে হজমের সমস্যা দূর হবে। কারণ এতে তেতুলের টক ছাড়াও থাকেধনেপাতা, বিট নুন, ধনেগুঁড়ো, লঙ্কা আর লেবু। এই জল হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ওজন বাড়ার সমস্যায়ও ফুচকা মহা ওষুধ হতে পারে কারণ এই ফুচকায় থাকা লেবু বা তেতুলের টক নাকি মেদ ঝরাতে দারুন সাহায্য করে। তাই আপনি যদি ডায়েটে সতর্ক হয়ে ফুচকা খাওয়া বন্ধ করে দেন তাহলে একেবারেই করবেন না কারণ মুখরোচক এই ফুচকাই হতে পারে আপনার ওজন ঝরানোর অন্যতম ওষুধ। এমনকি ব্যাকটেরিয়া জনিত সমস্যার হাত থেকেও নিস্তার দেবে এই ফুচকা কারণ তেতুলের বীজে এক ধরনের উপাদান আছে যা ব্যাকটেরিয়াকে নির্মূল করতে সাহায্য করে। তবে তবে কোন কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়। তাই শরীর সুস্থ রাখতে ফুচকা অবশ্যই খান তবে সেটা সম্পূর্ণ মেপে। নয়তো হিতে বিপরীত হতে পারে।