মৌমিতা দেবনাথ,
জানেন কি ব্রজবাসীর কাছে হোলি উৎসব কেন এত গুরুত্বপূর্ণ
আর মাত্র কয়েকটা দিন তারপরে বাংলা সহ গোটা বিশ্ব মেতে উঠবে রং খেলায়। কিন্তু মথুরায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দোলের উৎসব। প্রচলিত আছে এই স্থান থেকেই নাকি দোলযাত্রার সূত্রপাত হয়। এবং রঙ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।রাধা কৃষ্ণকে আবিরের ছোঁয়া লাগিয়ে বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় এই উৎসব। এবং ৪০ দিন পর্যন্ত চলে এই হোলি। ইতিমধ্যে বৃন্দাবনের চারিদিকে লেগে গেছে রঙের ছোঁয়া। সারা বিশ্ব দেখতে অগণিত মানুষ এই সময় এই দোল উৎসবে অংশগ্রহণ করতে আসে। হিন্দু মতে ২৭ শে ফেব্রুয়ারি থেকে হোলির মূল অনুষ্ঠান শুরু হয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে সেই রঙের উৎসব। ঠাকুর নাকি সেই সময় তার ভক্তদের সাথেও রঙের খেলায় মেতে ওঠে বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে। আর সেই অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী হতে কেনা চায়।তাই তো বৃন্দাবন অগণিত ভক্তের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

