জাদু দেখানোর ছলে অন্যের বউ নিয়ে পালালো জাদুকর

মৌমিতা দেবনাথ,
জাদু দেখানোর ছলে অন্যের বউ নিয়ে পালালো জাদুকর
জাদুকরই বটে! জাদু দেখানোর ছলে নিমেষে চোখের সামনে থেকে অন্যের বউ নিয়ে পালালো জাদুকর। এ দৃশ্য সাধারণত ফিল্মে দেখা যায় কিন্তু বাস্তবে এমন কাণ্ড দেখে হতবাক গোটা গ্রাম। শুধু তাই নয় বউ চুরির সাথে সাথে গ্রামের মানুষদের গয়না ও লুট করেছে এই জাদুকর। জাদুকরের এমন কাণ্ডে কাঙাল গ্রামবাসীরা। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে,পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়।গত সাত দিন ধরে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় আসর বসেছিল জাদু খেলার। সেখানে এক গৃহবধুর মনও চুরি করে নেয় জাদুকর।সাইকেলে খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি কলাকৌশলের সঙ্গে জাদু খেলা দেখাচ্ছিলেন সে। জানা গেছে ওই জাদুকরের নাম রাকেশ পাহাড়ি এবং বয়স আনুমানিক ২৫। খেলা দেখানোর নামে কারো কানের দুল কারো গলার হার চুরি করার অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই গ্রামে পড়ে গিয়েছে শোরগোল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।