জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নদিয়ার রানাঘাট ফেন্ডস ক্লাবের পক্ষ্য থেকে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট
মলয় দে নদিয়াঃ- জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নদিয়ার রানাঘাট ফেন্ডস ক্লাবের পক্ষ্য থেকে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট এর আজ ছিল ফাইনাল ম্যাচ।আজকের এই খেলায় অংশগ্রহনকারী দুই দল পায়রাডাংগা ভেটারেন্স ক্লাব ও বগুলা কালীপদ ঠাকুর ফুটবল একাডেমী ( KTFA) পরস্পরের মুখোমুখি হয়।এদিন মাঠে খেলোয়ারদের সাথে পরিচিত হন রানাঘাট ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার ও কাউন্সিলর জয়ন্ত দাস ও অন্যন্য ক্রীড়া জগতের বিশিষ্ট জন।খেলার দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।আগামীকাল বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে উদ্যোগতাদের পক্ষ্য থেকে। খেলার শেষে পায়রাডাংগা ভেটারেন্স ক্লাব বগুলা KTFA কে টাইবেকারে ৪- ২ গোলে হারিয়ে পায়্রাডাংগা বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয়।

