জলে বেশি বজ্রপাত হয়

জলে বেশি বজ্রপাত হয় !
গবেষণা বলছে স্থলভাগের চেয়ে জলে বেশি বজ্রপাত হয় । কিন্তু কেন ? আসল কারণ জানুন ।
স্থলের চেয়ে জলে বেশি বজ্রপাত হয় । কিন্তু কেন জানেন? সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা আশ্বিন মাসে তাপপ্রবাহ বেশি হওয়ার কারণে আকাশে জলীয়বাষ্প বেশি তৈরি হয় এবং তার ফলেই কয়েকদিনের মধ্যে বজ্রবিদ্যুত্‍সহ দেখা যায় ঝড়। বিশেষ করে বেশি ভয়ানক হয় কালবৈশাখী ঝড়। কিন্তু গবেষণার মাধ্যমে দেখা গেছে যে স্থলভাগে যেমন বজ্রবিদ্যুত্‍ হয় তার তুলনায় শতগুণ বেশি হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে। বিষয়টি নজরে আসতেই একাধিক গবেষণা করেন বহু বিজ্ঞানী।
বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছিল যে, বিদ্যুত্‍ ঝলকের সময় স্থলের থেকে মহাসাগরে ১০০ থেকে হাজার গুণ বেশি বিদ্যুত্‍ প্রতিফলিত হয়। এর কারণ জানতে একজন বিজ্ঞানী একটি ছোট পাত্রে লবণাক্ত জল নিয়ে তার উপর কারেন্টের বিদ্যুত্‍ দিয়ে পর্যবেক্ষণ করে ফল পেয়েছিলেন যে লবণাক্ত জলের উপর বিদ্যুতের শক্তি বহুগুণ বেড়ে যায়। শুধুমাত্র বিদ্যুত্‍ নয় মেঘ ও বজ্রপাতের ধরনও ভিন্ন হয়ে যায়।