মলয় দে নদীয়া :- দক্ষিণ 24 পরগনার মাঝের গ্রাম এলাকার পঞ্চাশোর্ধ গৃহবধূর রেবা সরকারের বাপের বাড়ি শান্তিপুর গোবিন্দপুর বাজার এলাকায়। তার দুই ছেলে একজন কলকাতায় অন্যজন বোম্বেতে কর্মরত। রেবা দেবী ও তার স্বামীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে তিনি আজ সকাল 11 টা থেকে নিখোঁজ! গোবিন্দপুর বাপের বাড়ি না এসে তিনি সোজা চলে যান ভাগিরতি তীরে গবারচর এলাকায়। এরপর তিনি গঙ্গার ঘাটের ওপর থেকে প্রবল জলস্রোত এর মধ্যে ঝাঁপ দেন আত্মহত্যার উদ্দেশ্যো। ওই এলাকাতেই 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এসেছিলেন। চিৎকার-চেঁচামেচিতে ছুটে গিয়ে দেখেন, স্থানীয় মৎস্যজীবীরা তাকে জল থেকে টেনে তুলেছে নৌকাতে। এরপর শান্তিপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারাই। প্রাথমিক চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

