জলপাইগুড়ি সায়ন সেন :: জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এবং District Rural Development Cell এবং District Mission Management Unit, জলপাইগুড়ি এর আয়োজনে তিন দিন ব্যাপী জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী দ্বারা নির্মিত দ্রব্যাদির প্রদর্শন ও প্রচার অনুষ্ঠান আজ জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা বাসু। আজ থেকে শুরু করে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বেলা ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই বিশেষ আয়োজন খোলা থাকবে এই প্রদসনটি।জলপাইগুড়ি জেলার বিভিন্ন সনিভর গোষ্ঠীর সদস্যরা এখানে তাদের হাতের তৈরি জিনিস এর স্টল দিয়েছেন।পাতের থেকে কাপড় সহবিভিন্ন ছোট ছোট জিনিস থাকছে এখানে।চিংড়ির চপ থেকে মুরগী ,ঔষধ, সবজি,মমো,গাছ ইত্যাদি রয়েছে এখানে।প্রদীপ জালিয়ে এর শুভ উৎবোধন করেন জেলা শাসক।নয়টি ব্লকথেকে মোট 28টি স্টল রয়েছে এখানে।

