জমির দখলে বাঁধা,প্রতিবাদ করাই দেওরের হাতে আক্রান্ত বৌদি

জমির দখলে বাঁধা। প্রতিবাদ করাই দেওরের হাতে আক্রান্ত বৌদি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার চাঁদপাড়া এলাকায়। জানা গেছে আক্রান্তের নাম মমেসা বিবি। আক্রান্তের দেওর শেখ লাতিফ সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ আক্রান্তের কয়েক শতক জায়গা রয়েছে। সেই জায়গার দখল নিতে আসে তার দেওর। প্রতিবাদ করায় শেখ লাতিফ সহ পাঁচজন বাড়িতে ঢুকে ওই মহিলাকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর ভাবে চোট পাই ওই মহিলা ‌। এরপর ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়