মৌমিতা দেবনাথ,
জঙ্গল সাফারিতে গন্ডারের তাড়ায় উল্টে গেল গাড়ি, দেখুন হাড়হিম করা দৃশ্য
জঙ্গল সাফারিতে গিয়ে ঘটল বিপত্তি,জলদাপাড়া অভয়ারণ্যে জঙ্গল সাফারিতে গণ্ডারের তাড়ায় উল্টে গেল পর্যটকের গাড়ি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন পর্যটক হুড খোলা গাড়িতে সাফারি করছেন। মুহূর্তের মধ্যেই দুটি গন্ডার তেড়ে আসলো তাদের দিকে। প্রাণে বাঁচার তাগিদে চালক দ্রুত গতিতে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঘটে যায় বড়সড়ো বিপত্তি। কার্যত উল্টে যায় গাড়িটি। গাড়ি উল্টে আহত হল পাঁচজন পর্যটক। সাধারণত জঙ্গল সাফারিগুলো খুবই নিরাপদ রাখা হয় পর্যটকদের জন্য। সাফারিতে পশুদের আক্রমণ করতে খুব একটা দেখা যায় না কিন্তু হাতে ক্যামেরা বা ফোন নিয়ে তাদের ছবি তুলতে গেলেই ঘটে যেতে পারে এইরকম বিপত্তি। তাই জঙ্গল সাফারিতে প্রাণীদের ছবি তুলতে যাওয়ার সময় সাবধান হয়ে যাওয়াই ভালো।

