ছোট্ট মেয়েকে কোলে নিয়েই অনুষ্ঠানে উপস্থিত আইপিএস শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ছোট্ট মেয়েকে কোলে নিয়েই অনুষ্ঠানে উপস্থিত আইপিএস শ্রদ্ধা,কোলে তার ছোট্ট মেয়ে কিন্তু তাতে কি কর্তব্য তো পালন করতেই হবে তাই সন্তানকে কোলে নিয়েই স্কুলের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে পৌঁছালেন আই পি এস শ্রদ্ধা। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে। দুই বছরের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে পৌঁছালেন একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে। ঘুরে দেখলেন ছোট ছোট বাচ্চাদের প্রদর্শনী। মা কর্তব্য পালন করে যাচ্ছে আর মিষ্টি মেয়েটি মায়ের কোলে বড় আনন্দে তা উপভোগ করছে। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে তিনি অনুষ্ঠান সম্পর্কে বক্তৃতা ও দিলেন। তিনি বললেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর প্রদর্শনী করেছে তা দেখে তিনি আপ্লুত। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সব বয়সের বাচ্চারা।