ছাত্রপরিষদ প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি

ছাত্রপরিষদ প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি

মলয় দে নদীয়া :-২৮শে আগস্ট রবিবার পড়ার কারণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আজ ২৯ শে আগস্ট কলকাতার মিয় রোডের জমায়েতের কথা। একুশে জুলাই এর পর, তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস শাসক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা রাজ্য তো বটেই সমগ্র জেলা জুড়ে ছাত্র নেতাদের তৎপরতা শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। গতকাল শান্তি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অঙ্কু মজুমদার, সারাদিন ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে আজ ২৯ আগস্ট কিভাবে পৌঁছাবেন কলকাতায় তার প্রচার অভিযান চালাচ্ছিলেন। সারাদিন প্রচার অভিযান সেরে গতকাল আনুমানিক রাত রাত দশটা নাগাদ কল্যাণী মহাবিদ্যালয় এর সামনেদিয়ে তিনে ফিরছিলেন বাড়ির দিকে। গতকাল ক্রিকেট এবং ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ খেলা থাকার কারণে ওই অঞ্চল অন্য আর পাঁচটা দিনের মতন স্বাভাবিক ছিলো না। আর সেখানেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি। পথ চলতি সাধারণ মানুষ, প্রাথমিকভাবে তাকে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মাথায় ছয়টি সেলাই পড়ে এবং হাত পা এবং পিঠে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঘাতের চিহ্ন লক্ষ্য করে চিকিৎসকরা।তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে। আশেপাশের দু একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীরা কে বা কারা এ ধরনের কাজের সাথে যুক্ত তার খতিয়ে দেখছে কল্যানী থানার পুলিশ। তবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিরোধীদের দিকেই অভিযোগ জানিয়েছেন। গোটা বিষয়টি তদন্ত শুরু হয়েছে তৎপরতার সাথে।