মৌমিতা দেবনাথ,
চোরা শিকারীদের পাতা ফাঁদে চিতাবাঘ, বনদফতরের চেষ্টায় শেষমেষ প্রাণরক্ষা হল বাঘটির
চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকে পড়ল একটি চিতাবাঘ। হলদিবাড়ি চা বাগান এলাকায় চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদে চিতাবাঘটির হয়েছিল বেহাল দশা। চোড়া শিকারিরা নাকি হোলির আগে বিভিন্ন অঞ্চলে শিকারের জন্য ফাঁদ পাতে। শনিবার সকালে হলদিবাড়ির চা বাগানের শ্রমিকরা সেই বাগানের পাশে থাকা ঝোপের মাঝখান দিয়ে যাওয়ার সময় চিতাবাঘের গর্জন শুনতে পায়। দূর থেকে তারা দেখতে পায়, একটি চিতাবাঘ পায়ে ফাঁদ লাগা অবস্থায় ছটফট করছে ,তৎক্ষণাৎ তারা খবর দেয় বন দপ্তরে। কিন্তু বনকর্মীদের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় ও বাঘ থেকে উদ্ধার করা যায়নি তারপরে ট্যাংকু লাইজার টিম ডেকে অবশেষে বাঘটিকে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে।

