চোখের পলকে রাক্ষুসী গঙ্গার গ্রাসের কবলে বিশাল বাড়ি

চোখের পলকে রাক্ষুসী গঙ্গার গ্রাসের কবলে বিশাল বাড়ি

অত্যন্ত ভয়ংকর হাড় হিম করা এক দৃশ্যের সাক্ষী থাকল শামসেরগঞ্জ।ফের একবার শামশেরগঞ্জে ব্যাপক গঙ্গা ভাঙ্গনের কবলে পড়ল বিশাল বাড়ি। চোখের নিমেষে হুরমুর করে ভেঙে পড়ল বিশালাকার বাড়ি। নিত্যদিন গঙ্গার কবলে পড়ে শামসের গঞ্জে দুর্বিষহ অবস্থান। বন্যা হলেই সেখানকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। অত্যন্ত ভয়ংকর এক দৃশ্যের সাক্ষী থাকল শামসেরগঞ্জ। চোখের নিমেষে রাক্ষসী গঙ্গার গ্রাসের কবলে পড়লো বিশালাকার বাড়ি। হঠাৎই এদিন শামসের গঞ্জে দুপুর নাগাদ উত্তাল হয়ে ওঠে গঙ্গা এবং গঙ্গার পাড়ে একটি বাড়ি নিমেষেই তলিয়ে যেতে থাকে গঙ্গা বক্ষে। বন্যার সময় যে দুর্বিষহ অবস্থা শামশেরগঞ্জে হয় তা প্রশাসনকে বিষয়টি বহুবার জানানো হলেও তার কোনো সুব্যবস্থা নেওয়া হয়নি।