মৌমিতা দেবনাথ
চৈত্রের দাবদাহে জ্বলছে গোটা গ্রাম, কিন্তু নেই পানীয় জল যার জেরে বিক্ষোভে ফেটে পরল বাসিন্দারা
চৈত্র মাসেই তীব্র তাপপ্রবাহে জ্বলছে গোটা গ্রাম। কিন্তু তীব্র জল সংকটে ভুগছে বাসিন্দারা। গরম যত আসছে জল সংকট ততোই প্রকট হচ্ছে বাঁকুড়া জেলার বড়জোড়ার অন্তর্গত বেলিয়াতোড়ের নতুন পাড়ার এলাকায়। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও এর কোনরকম সুব্যবস্থা হয়নি। তাদের আরো অভিযোগ ভোট আসলে জন প্রতিনিধিরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট মিটলেই তাদের আর দেখা পাওয়া যায় না। গ্রামে রয়েছে একটি কুয়ো কিন্তু তীব্র গরমে সেই জল ক্রমেই নিচের দিকে চলে যাচ্ছে। যদিও এ বিষয়ে সাফাই দিয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য বলেন একটা টিউবওয়েল দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

