চিরাচরিতভাবে শান্তিপুরের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত দালালের স্মৃতির উদ্দেশ্যে পালিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

চিরাচরিতভাবে শান্তিপুরের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত দালালের স্মৃতির উদ্দেশ্যে পালিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

মলয় দে নদীয়া:- রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম মানেই বাঙালি তথা ভারতবাসীর মননে এক অদ্ভুত আবেগ জড়িত অনুভূতি। প্রত্যেক রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র প্রয়াণ দিবস অথবা নজরুল ইসলামের জন্মজয়ন্তী বা প্রয়াণ দিবস পালন করতে ভোলে না সংস্কৃতি প্রবণ বাঙালি। কবিগুরুর কথা উঠলেই চলে আসে নজরুলের নানান গল্প কাহিনী। 25 শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী এবং 11 ই জ্যৈষ্ঠ নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল নদীয়ার শান্তিপুরে বিশিষ্ট সাংবাদিক শান্তিপুর নিবাসী প্রয়াতঃ জয়ন্ত দালালের সুকন্যা বিথীকা দালালের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও পালিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বাবা জয়ন্ত দালালের স্মৃতির উদ্দেশ্যে মেয়ে বিথীকা দালাল আয়োজন করে থাকেন এই বিশেষ মহতি অনুষ্ঠান। শান্তিপুর থানা সংলগ্ন এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করেছিলেন সাংবাদিক লেখিকা বিথীকা দালাল। উপস্থিত ছিলেন স্থানীয় ও বহিরাগত অসংখ্য গুণী শিল্পী বৃন্দ। নাচ গান আবৃত্তি এমন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকলো শান্তিপুর বাসি। লেখিকা সাংবাদিক মেয়ে বিথীকা দালাল জানান বাবা জয়ন্ত দালালের স্মৃতির উদ্দেশ্যে তাদের অষ্টম বর্ষের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো জানান স্বর্গীয় বাবার দেওয়া বাড়ির নাম অনুযায়ী সংগঠনের নাম শেষের কবিতা। ঘটনাক্রমে প্রয়াত জয়ন্ত দালালের বাসভবন শেষের কবিতা নামাঙ্কিত। এ প্রসঙ্গে বিথীকা দালাল সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে কি বললেন শোনাবো আপনাদের।