মলয় দে নদীয়া:-গতকাল শান্তিপুর বড়বাজার অঞ্চলে এক ব্যবসায়ীর দোকানে সিঁধ কেটে চুরির পর আবারো, আজ শহরের অত্যন্ত ব্যস্ততম এবং জনবহুলে এলাকা নতুনহাট অঞ্চলে ব্যবসায়ীর টিনের চাল কেটে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে ৯০ হাজার টাকা চুরি।
দোকানের মালিক সুব্রত সরকার জানান আজ সকালে তিনি অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন দোকানে এসে ক্যাশ বাক্সে ধূপ দিতে গিয়ে লক্ষ্য করেন তালা ভাঙ্গা ক্যাশব্যাক শেখ রাখা সমস্ত নগদ অর্থ উধাও। এরপর তিনি তার দোকানের উপরে চিলেকোঠায়, গিয়ে লক্ষ্য করেন টিনের চালার উপরে চাপা গাঁথা ভেঙে মুল দোকানে প্রবেশ করেছিলো দুষ্কৃতীরা। তবে তিনি প্রশ্ন তুলেছেন, পৌলো বাজার ব্যবসায়ী সমিতি লক্ষী কমিটি অর্থাৎ তাদের নিজস্ব বাজার কমিটির একজন নৈশপ্রহরী, এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাজার কমিটির আরো তিনজন থাকা সত্ত্বেও কিভাবে এই চুরি সম্ভব হলো।
দোকান বন্ধ করতে গতকাল একটু রাত হয়েছিল। ভেবেছিলেন পথে কোন সমস্যা হতে পারে তা বাদেও আজ মহাজনকে পেমেন্ট দেওয়ার কথা ছিলো। এবাদেও , ওই অঞ্চলে মধ্যরাত্রি পর্যন্ত মানুষজনের আনাগোনা থাকে, বাজারে এতগুলো নৈশ প্রহরী, তাই ক্যাশ বক্সতেই রেখেছিলেন নগদ অর্থ ।
ব্যবসায়ী সংগঠনের সভাপতি শিবু বর্ধন জানান, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় চাপা গাথা ভাঙ্গা এবং টিন সরানো অল্প সময়ের কাজ নয় তার উপর ছাদের উপর শব্দও নিশ্চয়ই হয়েছে। তারই মধ্য দিয়ে এ ধরনের দুষ্কর্ম রীতিমতন উদ্বেগ জনক। তিনি জানান এ বিষয়ে তাদের ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে যাবেন, তাদের কাছে তদন্তের দাবী জানাবেন। তবে ওই অঞ্চলের সিসি ক্যামেরা দেখে চুরির কিনারা করতে পারে কি না পুলিশ! এখন তারই প্রতীক্ষায় ব্যবসায়িক মহল।

