চাকরি দেওয়ার নামে শয়ের শয়ে টাকা তোলার অভিযোগ টিভি মেকানিক এর বিরুদ্ধে

চাকরি দেওয়ার নামে শয়ের শয়ে টাকা তোলার অভিযোগ টিভি মেকানিক এর বিরুদ্ধে

রাজ্যজুড়ে প্রকাশ্যে এসেছে একের পর এক চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হয়েছে শাসকদলের একাধিক নেতা মন্ত্রি। নিত্যদিন চলছে এসএসসি টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আর এবার তরুণ ছেলে মেয়েদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে শয়ে শয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার হল নদীয়া জেলার অন্তর্গত ধুবুলিয়ার এক যুবক। বিপ্রজিত দাস নামে ওই ব্যক্তি গত কয়েক মাস যাবত বেকার ছেলেমেয়েদের প্রতিশ্রুতি দেয় চাকরি দেওয়ার কিন্তু তার পরিবর্তে সে তাদের কাছ থেকে আদায় করে একশো দুইশ হাজার করে প্রচুর টাকা। তিনি স্থানীয় কার্যালয়ে থেকে শুরু করে এটিএম গান্দি জহরলাল মত হসপিটালের সিকিউরিটি গার্ড সহ আরো বিভিন্ন জায়গায় ছেলেমেয়েদের চাকরির প্রতিশ্রুতি দেয় এবং তাদের বলে তাদের মত আরও কুড়ি পঁচিশ জন ছেলে মেয়েকে একসাথে জোগাড় করতে। এইভাবে তিনি মাসের পর মাস এই কারবার চালাতে থাকেন। এ দিন চাকদা স্টেশন থেকে তাকে গ্রেফতার করলো চাকদহ থানার পুলিশ। নদীয়া জেলার বহু জায়গায় মহিলাদের কাছ থেকে তিনি টাকা আদায় করেছেন কিন্তু এরপর প্রার্থীরা হাজির হয় তার কাছে চাকরির ফরমের জন্য তখনই ধরা পড়ে যান ওই ব্যক্তি এবং গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশি তদন্তে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা এবং মেয়েদের ফোন নাম্বারের লিস্ট। ধুবুলিয়ার ৬ নম্বর ওয়ার্ডে ওই ব্যক্তির বাড়ি স্পেশাল সবার কাছে তিনি পরিচিত টিভি মেকানিক নামে কিন্তু তার পেছনে তিনি যুক্ত ছিলেন অসাধু কারবারে। আপাতত পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঠিক কতদিন ধরে তিনি এই কারবার চালাচ্ছেন এবং তার সাথে আর কে কে জড়িত আছে সে বিষয়ে তদন্ত করছে লোকাল থানার পুলিশ।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ