চাকরি ও লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃনমূল নেতাকে ক্লাবে আটক করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তৃনমূলের নেতা কর্মীরা!উত্তেজনা

চাকরি ও লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃনমূল নেতাকে ক্লাবে আটক করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তৃনমূলের নেতা কর্মীরা!উত্তেজনা

হরিশ্চন্দ্রপুর,১২ অক্টোবর:
চাকরি ও লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃনমূলের রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদককে ক্লাবে আটকে রাখলেন তৃনমূলের নেতা কর্মীরাই।টাকা চাইতে গিয়ে ওই তৃনমূল নেতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃনমূলের নেতা কর্মীরা।অপরদিকে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই প্রতারিত তৃনমূল নেতা ও তার পরিবারের লোকেরা।এমনকি মোবাইলে সাংবাদিকদের ছবি ও ভিডিও করে দেখে নেওয়ার হুমকিও দেন ওই তৃনমূল নেতার স্ত্রীর দুলালী খাতুন।শেষমেষ ৩০ হাজার টাকার চেক ধরিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ওই তৃনমূল নেতা বলে খবর।ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রীজে।

জানা যায় ওই তৃনমূল নেতার নাম মসিউর রহমান।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর গ্রামে।এদিন ভবানীপুর ব্রিজে নাগরিক কল্যান সমিতির ক্লাবে ঘন্টা তিনেক আটকে রাখেন।খবর পেয়ে স্ত্রী সহ তার পরিবারের লোকেরা ছুটে আসেন।

স্থানীয়দের অভিযোগ,এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে লোন ও চাকরি দেওয়ার নাম করে ওই তৃনমূল নেতা কোটি কোটি টাকা তুলে রেখেছে বলে অভিযোগ।ফোন তাকে পাওয়া তো দূরের কথা
এলাকায় তাকে দেখা যেতো না। মুখে মাস্ক লাগিয়ে গোপন ভাবে রাস্তায় চলাফেরা করত।
আজ তুলসীহাটা এক রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে টাকা তুলতে আসলে এক তৃনমূল কর্মী তাকে দেখে ফেলে।সেখান থেকে তাকে ক্লাবে এনে আটক করে রাখে বলে জানা গেছে।