নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে চাকদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ৩০ শে মে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ চাকদা সম্প্রীতি মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চাকদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনামিকা দাস, নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায়, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গন। এদিনের কর্মসূচিতে প্রথমে শহীদদের বেদীতে মাল্যদান এবং তৃণমূলের পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের সূচনা হয়। রক্তদান শিবিরের মধ্যেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করেন রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায়।

