মৌমিতা দেবনাথ
চাকদা বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করে অটো শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি
আজ ৩০ শে মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ অবৈধ অটো চলার প্রতিবাদে চাকদহ গোরাচাঁদতলা বাজারে চাকদা বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করে ঘন্টা দেড়েকেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাল চাকদহ অটো শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এই মুহূর্তে সেই বিক্ষোভের চিত্র সরাসরি তুলে ধরছি নতুন বাংলার পর্দায়।উল্লেখ্য গত বছর আগস্ট মাস থেকে চাকদায় কোনরকম অনুমতি ছাড়াই সাত আটটি গাড়ি চলাচল করছে। যার জেরেই আজকের এই বিক্ষোভ। এ প্রসঙ্গে চাকদহ অটো শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কৃষ্ণেন্দু দাস বলেন, চাকদা বিষ্ণুপুর এবং চাকদা কালিবাজার রুটে পারমিট নিয়ে ৪৮ টি গাড়ি দীর্ঘদিন ধরে চলছে , গত বছর থেকে সাত আটটি গাড়ি যাদের বৈধ পারমিট নেই সেই গাড়িগুলো চাকদা বিষ্ণুপুর রুটে চলাচল করছে। এ বিষয়ে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্ট রায় দেয় যে অবৈধ গাড়ি চলাচল করতে পারবে না। বিগত আট মাস ধরে আমরা প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরে বেড়াচ্ছি আমাদের দাবি একটাই, মমতা ব্যানার্জির সরকার আসার পরে চাকদায় কোনরকম অবৈধ গাড়ি চলছে না। আমরা কোন অবৈধ গাড়ি চাকদা বিষ্ণুপুরের রাস্তায় চলতে দেব না। আমাদের ধারণা তৃণমূল কংগ্রেসের বিরোধী যে শক্তি আছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম কংগ্রেস মিলে আমাদের দলকে ছোট করার জন্য বলপূর্বক এই অটোগুলোকে চালাচ্ছে। সেই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

