চাকদা গৌরনগর গঙ্গার ঘাটে ট্রলার থেকে মাঝ গঙ্গায় পড়ে গেল এক বৃদ্ধ তল্লাশিতে পুলিশ

সকাল সকাল চাকদা গৌরনগর ঘাটে ট্রলার থেকে মাঝ গঙ্গায় পড়ে গেল এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে ,ওই বৃদ্ধের নাম মধুসূদন মজুমদার ,বয়স আনুমানিক ৬৫ বছর ,বাড়ি চাকদহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রাজবাগানে। আজ ভোরবেলা প্রথম ট্রলার ধরে মিলন নগর ঘাট থেকে গৌরনগর ঘাটে আসছিল কল মিস্ত্রি মধুসূদন বাবু। মাঝ গঙ্গায় হঠাৎই সে ট্রলার থেকে পড়ে যায়, তৎক্ষণাৎ টলার চালক ট্রলার ঘুরিয়ে তাকে খোঁজাখুঁজি করে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানা পুলিশ প্রশাসন। আত্মীয়-স্বজন প্রতিবেশীরা মিলে ট্রলার নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও এখনো মধুসূদন বাবুকে খুঁজে পাওয়া যায়নি।