চাকদার ঐতিহ্যশালী জগন্নাথ স্নান যাত্রা উপলক্ষে আজ রবিবার চাকদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের যশরা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে বসলো জগন্নাথের মেলা। আগামী ১৫ দিন এই মেলা চলবে। সকাল থেকেই জগন্নাথের স্থান উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নেমে আসে ,বিকেল গরাতেই শুরু হয় চাকদার সবচেয়ে ঐতিহ্যশালী এই জগন্নাথ মেলা। ইতিমধ্যেই মেলা উপলক্ষে বিভিন্ন রকম দোকান বসেছে মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গনে শাসক ও বিরোধীদলের পক্ষ থেকে ,দুটি ক্যাম্প করা হয় ।এই গরমে যাতে কোনরূপ মানুষের অসুবিধা না হয়, তাই শাসকবিরোধী দুই পক্ষ থেকেই মেলায় আগত দর্শনার্থীদের জল বাতাসা খাওয়ানো হয়।

