নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদহ সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ‘শত কন্ঠে রবীন্দ্র সঙ্গীত’,আমাদের প্রাণের শহর চাকদহ একটি সাংস্কৃতিক চেতনার পিঠস্থান। সেই পিঠস্থানেই বিভিন্ন রকমের গীত ,নিত্য ,নাট্য আবৃতি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অবিরত অনুষ্ঠিত হয়ে চলেছে। আর সেই পরিসরে ই বোধ হয় সর্বপ্রথম এই নদীয়া জেলার চাকদহতেই অত্যন্ত আড়ম্বরের সঙ্গে রবীন্দ্রনাথের গান পরিবেশিত হতে চলেছে একশত কন্ঠে। তাদের অনুষ্ঠানের মূল আঙ্গিক বিশ্বভারতীর শততম বর্ষ উদযাপন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে চাকদহ সম্প্রীতি মঞ্চে রবীন্দ্রনাথের গান নিয়ে এমন অনুষ্ঠান উদযাপিত হতে চলেছে। তবে শুধু গানই নয় এর সাথে থাকছে রবীন্দ্রনাথের কবিতা আবৃতির সম্ভার। গান আবৃতি সহযোগে আগামী ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথকে উদযাপন করা হবে সম্প্রীতি মঞ্চে। আগামী ২৪ শে ডিসেম্বর ২০২২ এ এই অনুষ্ঠানটি হতে চলেছে যেখানে অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে আগমনের জন্য আবেদন জানানো হয়েছে।

