চাকদহ রসুল্লাপুর গরুইমারী জনপ্রিয় সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং বস্ত্রবিতরণ অনুষ্ঠান

মৌমিতা দেবনাথ,
চাকদহ রসুল্লাপুর গরুইমারী জনপ্রিয় সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং বস্ত্রবিতরণ অনুষ্ঠান
নদীয়ার চাকদহ রসুল্লাপুরের গরুইমারি জনপ্রিয় সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠান। জনপ্রিয় সংঘের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার। প্রায় ৪৫ জন মানুষ রক্ত দান করেছে। এই স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজনে ছিল চাকদহ লায়ন্স ক্লাব। প্রায় ১০০ জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সারা বছরই জনপ্রিয় সংঘ বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত থাকে।