নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদহ রসুল্লাপুরে পানীয় জলের সমস্যায় গ্রামবাসীদের বিক্ষোভ, ঘটনাস্থলে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার,আজ সকাল থেকেই চাকদহ রসুল্লাপুর দেউলি পঞ্চায়েতে র গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ সামিল হল। কারণ বিগত বেশ কিছুদিন যাবত এলাকায় ব্যাহত পানীয় জলের পরিষেবা। যে কারণে আজ আন্দোলনে নামে স্থানীয় বাসিন্দারা। এলাকার রাস্তা অবরোধ করে শুরু হয় তাদের বিক্ষোভ কর্মসূচি। আর সে কর্মসূচিতেই পৌঁছান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এরপর তিনি আশ্বাস দেন তাদের সমস্যা মেটানোর এবং সেখান থেকে চলে যাওয়া মাত্রই চাকদা থানার পুলিশ প্রশাসন পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ প্রশাসন তাদের অবরোধ তুলে নিতে বলে এবং পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে বলে, কিন্তু একি ডেপুটেশন জমা দিতে যেতেই দেখা গেল অন্য চিত্র তালা ঝুলছে পঞ্চায়েত প্রধানের কার্যালয়ে এবং অনুপস্থিত পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদার। তাহলে ডেপুটেশন জমা দেবেন কার কাছে এরপর পঞ্চায়েত চত্বরেই চলল বিক্ষোভ। এলাকাবাসীর দাবি যে এলাকায় ১৬ হাজার মানুষ বসবাস করে সেখানে দীর্ঘদিন যাবত ব্যাহত পানীয় জলের পরিষেবা, প্রশাসনকে এ ব্যাপারে বহুবার জানানো হয়েও কোনরকম কোন কর্ণপাত করেননি তারা। গ্রামবাসীদের দাবি এতদিন তারা অনেক ভালোভাবে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে কিন্তু তাতে কোন ফল মেলেনি। যার কারণে আজ তারা পথে নামতে বাধ্য হয়েছে। ঘটনার স্থল থেকে সরাসরি জেনে নিন আন্দোলনকারী গ্রামবাসীদের অভিযোগ।

