নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদহ বিষ্ণুপুর হাটখোলা ময়দানে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আগামী ১৭ ই ডিসেম্বর বেলা ২ টোর সময় নদীয়া জেলার রানাঘাটে একটি জনসভাতে যোগদান করবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে। চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ,মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়া সফরের প্রেক্ষিতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার সহ দুবড়া অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানাঘাট জেলা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী।

