চাকদহ বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে আয়োজিত হলো শারীরিক নির্যাতন সম্পর্কিত সচেতনতা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

চাকদহ বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে আয়োজিত হলো শারীরিক নির্যাতন সম্পর্কিত সচেতনতা বিষয়ক আলোচনা সভা,বর্তমান সময়ে প্রতিনিয়ত বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় মেয়েদের শারীরিক নির্যাতন, ধর্ষণের মতো ঘটনার শিকার হতে হয়। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসে হাড় হিম করা এইসব খবর। অনেক সময় এরকম হয় যে শারীরিক নির্যাতন করা হয়েও ছোট ছোট মেয়েরা শরীর সম্পর্কে অবগত না হওয়ার কারণে তারা সেটা বুঝতেও পারে না। তাই শারীরিক নির্যাতন সম্পর্কে সচেতন করতে চাকদহ বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে আয়োজন করা হয়েছিল একটি সচেতনতা বিষয়ক আলোচনা সভা। নাবালিকা পাচার শিশুশ্রম এইসব শিউরে ওঠার মতো ঘটনা নিত্যদিন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিতুল চক্রবর্তী সহ অন্যান্য সহ শিক্ষিকারা। তারা জানাবেন গার্লস স্কুলের শিক্ষিকা হওয়ার কারণে প্রতিনিয়ত আমাদের মেয়েদের নিয়ে দুশ্চিন্তা হয়। প্রধান শিক্ষিকা জানান সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ওৎ পেতে বসে থাকে মানুষরূপী পশুরা, ছোট ছোট মেয়েরা কেন অনেক সময় বড়াই বুঝতে পারে না এইসব পশুদের পাতা ফাঁদ। বন্ধুর ছদ্মবেশে তারা ঢুকে পড়ে জীবনে তারপরে সবকিছু তছনছ করে দিয়ে চলে যায়। তাই আমাদের মেয়েদের সচেতন করা আমাদের কর্তব্য। তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন, চাকদহ ব্লকের মাননীয় বিডিও সাহেব, কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রূপক বাবু, কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া ম্যাডাম সহ সকল সহ-শিক্ষিকাকে। এই আলোচনা সভায় মেয়েদেরকে বোঝানো হলো কোনটা ঠিক আর কোনটা ভুল এবং শারীরিক নির্যাতনের যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে। যাতে আগামী দিনে তারা এই সমস্ত প্রতারণা চক্রের ফাঁদে না পড়ে সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে।