চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
নদীয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো নেতাজি সুভাষ স্টেডিয়ামে। যেখানে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের প্রায় ৭০০ জন প্রতিযোগিনী। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ। এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বিষয়ে সভাপতি ঝুম্পা গোস্বামী জানালেন গত দুবছর করোনা আবহে এই ক্রিড়া প্রতিযোগিতা সেভাবে আয়োজিত হতে পারেনি তাই দু’বছর পর এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত করতে পেরে তারা অত্যন্ত খুশি। কারণ পড়াশোনার পাশাপাশি শরীর চর্চাটাও অত্যন্ত জরুরী। প্রথম স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করা হয় এবং তারপর বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা এখানে আয়োজিত হয়েছে।