নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। যেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস এবং উপ পৌর প্রধান দেবব্রত নাগ। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল আয়োজিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছে বিদ্যালয় এর ছাত্রীরা। এই ৭৫ তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করতে এসে চাকদহ পৌরসভার উপ পৌর প্রধান দেবব্রত নাগ জানালেন যে তিনি অত্যন্ত খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে কারণ বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান যেখান থেকে বহু ছাত্র-ছাত্রীরা এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত। এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা মল্লিক এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি ঝুম্পা গোস্বামী কে তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। চাকদা পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস জানালেন, প্রতিষ্ঠা দিবসে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে পূর্বে যে সব কৃতি ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে পাশ করে এখন বিভিন্ন জায়গায় কর্মরত বর্তমান ছাত্রীরাও যাতে তাদের পথ অনুসরণ করে আগামী দিনে অনেক দূর এগিয়ে যেতে পারে আর স্কুলকে গর্বিত করতে পারে।

