চাকদহ পুরসভার ৬ নং ওয়ার্ডে নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

গত শনিবার চাকদহ পুরসভার ৬ নং ওয়ার্ডে নারকেল গাছ কাটতে গিয়ে পড়ে যায় এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তির নাম কেশব পাল তিনি রাজ বাগানের ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং বয়স ৫৫ বছর। এদিন নারকেল গাছ কাটতে গিয়ে তিনি গাছ থেকে পড়ে যায়। এরপর তাকে তৎক্ষণাৎ চাকদাহ হসপিটালে নিয়ে আসা হয় এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে কল্যাণীতে স্থানান্তরিত করা হয়। অবস্থার আরো অবনতি হতে থাকে কল্যাণী থেকে এরপর কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই গতকাল রাতে তিনি মারা যায়।