ফের চাকদহ চৌরাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। আজ ২৯ শে মে সোমবার দুপুর ১২ টা নাগাদ চাকদা চৌরাস্তায় লরি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ বাঁধে। যার ফলে গুরুতর জখম হন এক ব্যক্তি। তৎক্ষণাৎ স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে আহত ওই ব্যক্তির নাম সাধন মন্ডল। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সনত সেন জানান, কলকাতা থেকে একটি লরি আসছিল সেই সময় ওই যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় মোটরসাইকেলের সাথে লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ওই যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। আপাতত আহত ওই ব্যক্তি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

