চাকদহ কালিবাজার মন্ডলহাটে ছাপ্পা মারার অভিযোগে সিপিএম ও বিজেপির যৌথভাবে পথ অবরোধ

চাকদহ কালিবাজার মন্ডলহাটে ছাপ্পা মারার অভিযোগে সিপিএম ও বিজেপির যৌথভাবে পথ অবরোধ
আজ ৮ জুলাই শনিবার রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত ভোট শুরুর আগেই চাকদহ ঘেটুগাছি পঞ্চায়েতের অন্তর্গত কালিবাজার মন্ডল হাটে ছাপ্পা মারার অভিযোগে সকাল ৮টা নাগাদ সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকেরা যৌথভাবে পথ অবরোধ করলেন। ওই এলাকার বিজেপি প্রার্থী সৌমেন মাঝির অভিযোগ কোনরকম সেন্ট্রাল বাহিনী বা পুলিশ ফোর্স ভোটকেন্দ্রে ছিল না। যার কারণে বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে পথ অবরোধ করেছেন।