নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে স্বামী বিবেকানন্দ সেন্টেনারি স্কুলে লাইন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে চাকদহে স্বামী বিবেকানন্দ সেন্টেনারি স্কুলে শিক্ষার্থীদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আজ ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সকল শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হলো। স্কুলের প্রিন্সিপাল সংযুক্তা ভট্টাচার্য জানালেন যে, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের যাতে স্বাস্থ্য ভালো থাকে সেই কারণে এরকম কর্মসূচি আগামী দিনেও তারা আয়োজন করবে। শিক্ষার পাশাপাশি তারা বাচ্চাদের সুস্বাস্থ্যের দিকেও নজর রাখছে যাতে সঠিক সময়ে বাচ্চারা বেড়ে উঠতে পারে।এছাড়াও তিনি আগামী দিনে যারা সমাজসেবা মূলক কাজকর্ম করেন তাদেরকে এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন।

